রুশ দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে পারে ইউক্রেন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২১:১৩আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:১৩

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, সংঘাত সমাধানে রাশিয়ার দাবি মেনে নিয়ে জনগণের দুর্ভোগের অবসান করতে পারেন ইউক্রেনের নেতারা। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্কে রাশিয়ার বিমান হামলার কথা অস্বীকার করেছেন ক্রেমলিন মুখপাত্র। তিনি দাবি করেছেন, সামাজিক নিশানায় কোনও হামলা হয়নি। এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলার কারণে লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

ক্রেমলিন মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রুশ হামলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। পুতিন এর আগে দাবি করেছিলেন, রাশিয়া ইউক্রেন বা দেশটির জনগণকে ধ্বংস করতে চায় না।

এর জবাবে পেসকভ বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করার সব সুযোগ ইউক্রেনের নেতৃত্বের রয়েছে। রাশিয়ার দাবি মেনে নিয়ে সংঘাত সমাধানের সব সুযোগ রয়েছে তাদের সামনে। এমনটি হলে জনগণের সব দুর্ভোগের অবসান হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী