ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ২১:৩৪আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২১:৩৪

ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ৯ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে কিয়েভ। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ ২৬ নভেম্বর বন্দিদশায় মৃত্যু ঝুঁকিতে থাকা ৯ জন রুশ সেনাসদস্যকে কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে।’

এর আগে গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রায় ৩০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা। ওই সময় রাশিয়া ২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দেয়। এর মধ্যে পাঁচ জন কমান্ডারও ছিলেন।

বিনিময়ে ৫৫ জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠায় কিয়েভ। মেদভেদচুক একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। বন্দি বিনিময়ের ওই চুক্তিতে সহায়তা করে সৌদি আরব ও তুরস্ক। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দফায় ১০ জন বিদেশি বন্দিও মুক্তি পেয়েছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে শস্য চুক্তি এবং বন্দি বিনিময়ের ইতিবাচক অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, আলোচনার পথ, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এমন বোঝাপড়ার মাত্রা বাড়ানো সবার জন্যই লাভজনক হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী