শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন পুতিন: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, ২২:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২২:৩৫

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। সোমবার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড, গ্যাসের স্থাপনা এবং মানুষের মৌলিক সেবার অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমরা যখন শীতকালে প্রবেশ করছি প্রেসিডেন্ট পুতিন তখন চেষ্টা করছেন যুদ্ধের অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে।

এর আগে শনিবার ন্যাটো মহাসচিব বলেছিলেন, যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো। কিয়েভের প্রতি সমর্থন থেকে আমরা পিছু হটবো না।

মিত্র দেশগুলো কিয়েভকে অভূতপূর্ব সামরিক সহায়তা দিচ্ছে উল্লেখ করেন জেন্স স্টোলটেনবার্গ আরও বলেন, পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলো ইউক্রেনকে জ্বালানি, চিকিৎসা সামগ্রী, শীতকালীন সরঞ্জাম, ড্রোন, জ্যামার প্রভৃতি সরবরাহ করছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী