কিয়েভে ইউরোপের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১৪:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৪:৪৯

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন ইউরোপের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এ সফরে যান তারা। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আসন্ন শীতের আগেই রাশিয়ার সিরিজ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্যই এ সফরে যান বাল্টিক ও নরডিক অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

দেশগুলো হলো এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে দেশগুলোর মন্ত্রীরা মানবিক ও সামরিক সহায়তা নিয়ে কথা বলেন। এছাড়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়েও আলোচনা হয় তাদের।

বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় ইউক্রেনের অবিলম্বে আরও অস্ত্রের প্রয়োজন।

সোমবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউরোপীয় মন্ত্রীদের এই সফর কিয়েভের প্রতি তাদের সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ। এই মুহূর্তে এটি খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী