বাখমুতের কাছে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ২৩:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২৩:১০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছে দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই দাবি করেছে। গ্রীষ্মকালের শুরু থেকেই রাশিয়া বাখমুত দখলের চেষ্টায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডনেস্ক এলাকায় আক্রমণ অভিযানের পর রুশ সেনারা বিলোগরিভকা ও পারসা ট্রাভনিয়া বসতি পুরোপুরি ‘মুক্ত’ করেছে।

বিলোগরিভকা বাখমুকের ২৫ কিলোমিটার উত্তরে এবং পারসা ট্রাভনিয়া বাখমুতের দক্ষিণে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ডনেস্কের আরেকটি এলাকায় আভডিভকাতে রাশিয়া একটি ছোট বসতি দখল করেছে।

দক্ষিণে খেরসন এবং উত্তর-পূর্বে খারকিভে রুশ সেনারা পিছু হটার পর রাশিয়া যখন একটি জয়ের জন্য মরিয়া তখন এই ছোট বসতি দখলের কথা জানা গেলো। খেরসন ও খারকিভ থেকে পিছু হটার রাশিয়া নিজেদের সামরিক শক্তি বাখমুতে কেন্দ্রীভুত করেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি