ইউক্রেনে শীতের মাসগুলোতে লড়াইয়ের গতি কমবে: মার্কিন গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১২:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৩২

ইউক্রেনে ঘনীভূত হচ্ছে শীত, রাজধানী কিয়েভসহ বেশিরভাগ অঞ্চল তুষারে ছেয়ে যাচ্ছে। এতে চলাচলই কষ্ট হয়ে পড়ছে। এ অবস্থায় শীতের তীব্রতা যত বাড়বে ততই কমবে ইউক্রেন যুদ্ধের গতি। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ বলছে, শীতের আগামী কয়েক মাস এমন পরিস্থিতি চলতে পারে।

মার্কিন গোয়েন্দা পরিচালক এভ্রিল হেইনস ক্যালিফোর্নিয়ার প্রতিরক্ষা ফোরামে বলেন, শীতের শুরুর দিকেই ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি সেক্টরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। অন্ধকারে থাকতে হয় ইউক্রেনের লাখ লাখ মানুষকে। কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক জায়গায় বিদ্যুৎহীন। এমন পরিস্থিতিতে এখন যুদ্ধের গতি কমলেও আগামী বসন্তে পুরো দমে হামলার জন্য উভয়পক্ষই সামরিক রসদ সংগ্রহ করবে।

ইউক্রেন যুদ্ধের ৯ মাসে দখল করা বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। গোয়েন্দা পরিচালক এভ্রিল বলেন, এখন বেশিরভাগ লড়াই হচ্ছে পূর্ব ইউক্রেনের বাখমুত ও ডনেস্ক অঞ্চলে।

গত মাসে দখলকৃত খেরসনের একাংশ থেকে মস্কো সেনা প্রত্যাহার করে নিলে লড়াইয়ের গতি কমে গেছে মনে করেন তিনি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে লড়াইয়ের গতি কমে যেতে দেখতে পাচ্ছি আমরা। আগামী কয়েক মাস এ রকম চলতে পারে। তবে ইউক্রেন ও রুশ বাহিনী শীতের পর যেকোনও সময় পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নেবে।

মার্কিন গোয়েন্দা পরিচালকের মতো, বাস্তবে রাশিয়া পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে কিনা আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। ওই সময় ইউক্রেনের জন্য ইতিবাচক কিছু হতে পারে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি