রাশিয়ার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৩০

রুশ বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়ার উৎক্ষেপণ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রয়টার্স জানিয়েছে, সোমবারের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এছাড়া বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশজুড়ে সিরিজ হামলার পর প্রাথমিকভাবে বিশেষ করে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কার কথা জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। পরে অবশ্য দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল জানান, রুশ বাহিনী তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় আঘাত হানলেও দেশব্যাপী বিদ্যুৎ ব্যবস্থা অক্ষত রয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ডেনিস শমিহাল বলেন, ‘ইউক্রেনকে অন্ধকার ও ঠাণ্ডায় নিমজ্জিত করতে সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়া তার অপরাধমূলক পরিকল্পনা আবারও বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। আরও একবার শত্রুর পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ায় বীরোচিত সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী