ব্লাহোদাৎনেতে হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:০৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলের ব্লাহোদাৎনে অঞ্চলে হামলা ও নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ আক্রমণে থাকা ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার। রবিবার ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি রুশ হামলা ঠেকিয়ে দিয়েছে। আর রুশ ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার বলেছে, এলাকাটির দখল নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবারের লড়াইয়ের কথা ইঙ্গিত করে রবিবার ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, ব্লাহোদাৎনেতে দখলকারীদের হামলা প্রতিহত করেছে ইউক্রেনের প্রতিরক্ষাবাহিনীর ইউনিট।

যুদ্ধের হালনাগাদ তথ্যে ইউক্রেন আরও বলেছে, তাদের বাহিনী ডনেস্ক অঞ্চলের ১৩টি স্থানে রুশ হামলা প্রতিহত করেছে।

যুক্তরাষ্ট্রঘোষিত আন্তর্জাতিক অপরাধী সংগঠন রুশ ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার দাবি করেছে, শনিবার তাদের ইউনিট ব্লাহোদাৎনে দখল করেছে।

রয়টার্সের পক্ষ থেকে উভয়পক্ষের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ডনেস্ক অঞ্চলে লড়াই ঘণিভূত হচ্ছে। বিশেষ করে বাখমুতকে ঘিরে থাকা এলাকায় রাশিয়া অগ্রসর হওয়ার চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে তুমুল লড়াই চলছে। ওয়াগনার গ্রুপ এর আগেও নিজেদের সফলতার আগাম দাবি করেছিল।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী