জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না। গত বছর ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর বেনেতের মস্কো সফরে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সাংবাদিক হানোচ দাউমের সঙ্গে পডকাস্টে বেনেত বলেছেন, জেলেনস্কির জীবন যে শঙ্কার মধ্যে নেই, এই বিষয়ে পুতিনের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছিলেন। যুদ্ধের শুরুর দিকে গত বছর মার্চ মাসে মধ্যস্থতা করতে মস্কোতে এক গোপন সফরে এই আশ্বাস দিয়েছিলেন পুতিন।

নাফতালি বেনেত বলেছেন, আমি পুতিনকে জিজ্ঞেস করি, আপনি কি জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন? জবাবে তিনি বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করব না।

বেনেত বলেন, এরপর আমি তাকে জিজ্ঞেস করি, আমি বুঝতে চাইছি যে, আমাকে কথা দিচ্ছেন আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না। তখন পুতিন বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করতে চাই না।

বেনেত জানান, এরপর তিনি মস্কো বিমানবন্দর যাওয়ার পথে ইউক্রেনীয় নেতাকে ফোন করেন। তখন জেলেনস্কি জানতে চান, আপনি কি নিশ্চিত? আমি বলি, হ্যাঁ, শতভাগ নিশ্চিত। তিনি আপনাকে হত্যা করবেন না।

গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুতিন তাকে ফোনালাপে ব্রিটেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। ক্রেমলিন বলেছে, জনসন মিথ্যা বলছেন। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ বলেছেন, পুতিন তাকে বা জার্মানিকে কোনও হুমকি দেননি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, তার মধ্যস্থতার চেষ্টার সময় জেলেনস্কি রাজি হয়েছিলেন ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না এবং পুতিন রাজি হয়েছিলেন ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য করে রাশিয়া পিছু হটবে। আমি যা করেছি তা যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করেই করে।

শেষ পর্যন্ত ইসরায়েলি নেতার মধ্যস্থতার চেষ্টা ইউক্রেনে রক্তপাত থামাতে খুব একটা ভূমিকা রাখতে পারেনি। গত বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের এক বছর পূর্তি হতে যাচ্ছে। বেনেত এখন আর ক্ষমতায়নেই। গত বছর নভেম্বরের নির্বাচনের আগে নিজেকে রাজনীতি থেকে সরে নেন তিনি। তবে বেনেতের এই মন্তব্য যুদ্ধের শুরুর দিকে ব্যাকচ্যানেলে উত্তেজনা নিরসনের প্রচেষ্টা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী