রোমানিয়া ও মলদোভা হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

ইউক্রেনের এক শীর্ষ জেনারেল শুক্রবার দাবি করেছেন, রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র রোমানিয়া ও মলদোভার আকাশসীমা পার হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমায় প্রবেশ করে, পরে রোমানিয়ার আকাশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করে।

রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রাশিয়া কোনও মন্তব্য করেনি।

ইউক্রেনস্কা প্রাভদা সংবাদমাধ্যম বিমানবাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলে এই ক্ষেপণাস্ত্র দুটিকে ভূপাতিত করতে পারত। কিন্তু বিদেশি রাষ্ট্রের বেসামরিকদের জীবন ঝুঁকিতে পড়বে তাই বিরত থাকে ইউক্রেন।

এদিকে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নতুন হামলায় ইউক্রেনের দক্ষিণ জাপোরিজ্জিয়ার শহর এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে কমপক্ষে ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।  

এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুরা খারকিভ এবং জাপোরিজ্জিয়া অঞ্চলে অন্তত ৩৫টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এগুলো প্রতিহত করা গেছে কিনা তা নিশ্চিত করেনি কিয়েভ।

তবে পাল্টা পদক্ষেপ হিসেবে বেলগোরেড সীমান্তের ওপার থেকে সি-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার তাৎক্ষণিকভাবে ইউক্রনজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার নির্দেশনা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি