ইউক্রেন যুদ্ধে কমছে গোলাবারুদের মজুত, বাড়াতে হবে উৎপাদন: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে জোটের মিত্রদের গোলাবারুদের মজুদ কমে যাচ্ছে। মঙ্গলবার ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের মূল মনযোগ থাকবে মজুত বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পের সামর্থ্য বৃদ্ধি। সোমবার তিনি এই মন্তব্য করেছেন।

ন্যাটো মহাসচিব বলেন, বর্তমানে ইউক্রেনে গোলাবারুদ ব্যবহার উৎপাদনের চেয়ে কয়েকগুণ বেশি।

উদাহরণ তুলে ধরে মহাসচিব বলেন, বড় ক্যালিবার গোলাবারুদের জন্য অপেক্ষা ১২ থেকে ২৮ মাস হয়েছে। আজ যে অর্ডার গ্রহণ করা হবে সেগুলো সরবরাহ করা হবে দুই বা আড়াই বছর পর।

গোলাবারুদের মজুত কমেছে উল্লেখ মহাসচিব আরও বলেছেন, আমাদের উৎপাদন ও উৎপাদনের সামর্থ্য বৃদ্ধি করতে হবে।

তবে ইউক্রেনকে সহযোগিতায় ন্যাটোর প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে গোলাবারুদের মজুত কমে যাওয়া কোনও উদ্বেগ তৈরি করতে পারেনি।

স্টোলটেনবার্গ বলেছেন, বাস্তবতা হলো আমরা দেখছি রাশিয়ার একটি নতুন আক্রমণ শুরু হয়ে গেছে। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করা জরুরি। যত দিন প্রয়োজন হবে ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো।

সূত্র: সিএনএন

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের