ইউক্রেনের আট অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ২২:০৮আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০০:১৫

ইউক্রেনের আটটি অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৫ মার্চ) রাতভর এসব অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

নতুন করে গোলাবর্ষণের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মর্টার, ট্যাংক, আর্টিলারি দিয়ে ব্যাপক আক্রমণ করেছে রাশিয়ার বাহিনী।

এই আট অঞ্চলে এটিই রাশিয়ার সবশেষ বড় ধরনের হামলা। মস্কোয় গত সপ্তাহে তিন দিনের সফর শেষ করে বেইজিংয়ে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট। তার সফর শেষ হওয়ার পর ইউক্রেনে হামলার গতি বাড়িয়েছে রুশ বাহিনী। 

বেসামরিক স্থাপনায় রাশিয়ার ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাপোরজ্জিয়ার এক শিক্ষার্থী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, আমরা সবাই ক্ষুব্ধ। আমরা ভয় পাই না। কেন আমাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হবে।

এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার (২৫ মার্চ) ফোনালাপ করেন তুর্কি প্রেসিডেন্ট।

পশ্চিমা হুমকি উপেক্ষা করে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার হামলায় কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ মিত্রদেশগুলো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী