রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৬:১৩আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:৩১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রাশিয়ার একটি বোমারু বিমান গুলি করে ভূপাতিতের দাবি করেছে জেলেনস্কির বাহিনী। এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৯ মার্চ) জানিয়েছে, একটি রুশ ‘সু-২৪এম’ বোমরু বিমান ভূপাতিত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩০-এর দিকে ধ্বংস করা হয়। ইউক্রেনের এমন দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেন, বাখমুত রক্ষার জন্য যতদিন প্রয়োজন হয় আমাদের সামরিক বাহিনী চেষ্টা চালিয়ে যাবে।

সাত মাসের বেশি সময় ধরে বাখমুত দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। গত কয়েক মাস ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে বাখমুত। ছবি: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী