রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩, ১০:৪০আপডেট : ০৮ মে ২০২৩, ১৩:২৭

৯ মে বিজয় দিবস উদযাপনের মস্কোর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা শহরে শস্যগুদাম সহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে প্রতি বছর ৯ মে ‘বিজয় দিবস’ উদযাপন করে আসছে মস্কো। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে প্রতিবছরই বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বিশেষ দিনটিকে কেন্দ্র করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। অবরুদ্ধ শহরটির প্রতিরক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের এক শীর্ষ জেনারেল জানান, রুশ ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী বাখমুতে সেনা প্রত্যাহারের পরিকল্পনা থেকে সরে আসার পরপরই হামলা বাড়িয়েছে।

বাখমুতে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পেতে চলেছে বলে জানান গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। অঞ্চলটি থেকে বুধবারের (১০ মে) মধ্যে সেনা প্রত্যাহারের হুমকি দেওয়ার পর রবিবার এ কথা জানান তিনি।

এদিকে ইউক্রেনীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বার্তা চ্যানেলে বলেছেন, কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হন। এছাড়া সোভিয়াতোশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় আরও দুইজন আহত হন।

ইউক্রেনে বিধ্বস্ত একটি রুশ ড্রোন। ধারণা করা হচ্ছে এটি ইরানের তৈরি শাহেদ ড্রোন। ছবি: রয়টার্স

কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।  তবে ইউক্রেনের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহতে কাজ করছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। বেশ কিছু ড্রোন আকাশে চক্কর দিতেও দেখা গেছে।

কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসাতে কয়েকটি হামলা হয়েছে রবিবার। এ বিষয়ে ইউক্রেনীয় সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানান, শহরটির একটি শস্যগুদামে হামলা চালায় রাশিয়া। এতে আগুন ধরে যায়। 

এদিন ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্ক সংকেত বাজতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের