অজ্ঞাত হামলায় রাশিয়ার যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৩, ১০:৩৪আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:৫৩

ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়নস্ক অঞ্চলে রাশিয়ার দুইটি যুদ্ধবিমান ও দুইটি সামরিক হেলিকপ্টার অজ্ঞাত হামলায় ভূপাতিত হয়েছে। এগুলো ইউক্রেন ভূখণ্ডে প্রবেশের আগমুহূর্তে হামলার মুখে পড়ে। রাশিয়ার সংবাদমাধ্যম কমার্স্যান্ট-এর বরাতে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার এই স্বাধীন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে জানানো হয়েছে, রাশিয়ার সুখোই এসইউ-৩৪ ফাইটার বোমারু বিমান, এসইউ-৩৫ ফাইটার এবং দুটি এমনআই-৪ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব ইউক্রেন সংলগ্ন রাশিয়ার ব্রায়নস্ক অঞ্চলে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল। হামলায় হেলিকপ্টারগুলোকে ব্যাকআপ হিসেবে রাখা হতো। যদিও যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিতের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ উপাস্থপন করতে পারেনি এই রুশ সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ ভূখণ্ডে যেকোনও হামলার ঘটনায় সহজে কোনও মন্তব্য পাওয়া যায় না রুশ কর্তৃপক্ষের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় বলেন, রুশ বিমান থেকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার পরিকল্পনা ছিল। কিন্তু এগুলো অজ্ঞাত ব্যক্তিদের হামলায় ধ্বংস হয়েছে। এসব রাশিয়ার কর্মফল। খুনিরা আরও অপরাধে জড়ানোর আগেই তা ভূপাতিত করা হয়েছে।

এই অঞ্চলে রাশিয়ার সু-৩৪ বিধ্বস্তের কথা শনিবার জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস। বিধ্বস্তের কোনও কারণ জানাতে পারেনি। এই হামলার দায় স্বীকার করেনি কিয়েভ।

রাশিয়ার বিরুদ্ধে শিগগিরই প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে ইউক্রেন। তার আগেই সেনা ও হেলিকপ্টার ও ট্যাংক হারাচ্ছে রুশ বাহিনী।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বশেষ খবর
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ