ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করলে রাশিয়াও একই পথে হাঁটবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ১৫:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:১০

ইউক্রেন যদি বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে তবে রাশিয়াও একই পথে হাঁটবে। এই হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার ‘পর্যাপ্ত মজুত’ রয়েছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটি রবিবার প্রচার করা হয়েছে। প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন, ‘অবশ্যই, তারা যদি আমাদের বিরুদ্ধে (ক্লাস্টার বোমা) ব্যবহার করে আমরাও পাল্টা পদক্ষেপ হিসেবে এগুলো ব্যবহারের অধিকার রাখি।’

ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুত ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে এই বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এমন পদক্ষেপে খুশি হতে পারেনি। এই বোমা সরবরাহের বিপক্ষে তারা।

ইউক্রেনে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইতোমধ্যে ইউক্রেনকে যে কামানগুলো সরবরাহ করেছে—যেমন হাউইটজার—তা একটি সাধারণ ১৫৫ মিমি গোলার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্লাস্টার বোমার ভিত্তিও একই। আগের যুদ্ধগুলোতে ক্লাস্টার বোমার সংখ্যা ছিল বেশি। হাজার হাজার ছোট অবিস্ফোরিত বোমা তাজা অবস্থায় রয়ে যেতো। যুক্তরাজ্যসহ বিশ্বের ১০০টি দেশে এই বোমা ব্যবহার নিষিদ্ধ।

ইরাক ও আফগান যুদ্ধে এই বোমা প্রচুর ব্যবহার হয়েছে। বিস্ফোরণে অনেক বেসামরিক মানুষের প্রাণ গেছে।

সূত্র: আল জাজিরা, স্কাই নিউজ

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ