রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১১:১০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১৫

মস্কোয় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনার মধ্যে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় গুরুত্বপূর্ণ অবকোঠামোয় পাল্টা আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, একটি ড্রোন শিল্প স্থাপনায় আঘাত হানে।

আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, বুধবার একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবার কর্মীরা। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার কিছুক্ষণ আগেই ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ ড্রোনগুলো দানিওব নদীর গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই আঘাত হানে।

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া সরে যাওয়ার পর ওডেসা বন্দরে হামলা জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের শস্য গুদামগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।

মস্কোয় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন, সাম্প্রতিক ছবি রয়টার্স

আগের দিন মঙ্গল ও রবিবার মস্কোর আকাশচুম্বী ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলায় কিয়েভকে দায়ী করলেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জেলেনস্কির প্রশাসন। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরে যাচ্ছে।’

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি