শস্যচুক্তি ভেস্তে যাওয়ার পর ইউক্রেন ছাড়লো প্রথম জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৫:১৭আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৯:৫৬

রাশিয়া কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবার ওডেসা বন্দর ছেড়ে গেলো একটি জাহাজ। আজ বুধবার (১৬ আগস্ট) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ছাড়ে হংকং পতাকাবাহী শস্য বোঝাই জাহাজটি।

সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, হংকং পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্টে খাদ্যপণ্যসহ ৩০ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে বসফরাস প্রণালীর দিকে রওনা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়ে। যুদ্ধ শুরুর প্রথমবার ভাসলো এটি।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানি করার সুযোগ পায়।

কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না অভিযোগ তুলে বেরিয়ে যায় মস্কো। এ অবস্থায় রাশিয়া সতর্ক করেছে, ইউক্রেনের দিকে যাওয়া জাহাজগুলো অস্ত্র বহন করছে বলে গণ্য করা হবে। গত রবিবার (১৩ আগস্ট)  ইউক্রেন অভিমুখে একটি তুর্কি পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ে সতর্কবার্তা পাঠায় রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে জলদস্যুতা অ্যাখ্যা দিয়ে নিন্দা জানায় কিয়েভ।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বশেষ খবর
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
তেল ছাড়াই গারোদের কায়দায় পোনা মাছ-শুঁটকি-কচুর লতি
তেল ছাড়াই গারোদের কায়দায় পোনা মাছ-শুঁটকি-কচুর লতি
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে