পাল্টা আক্রমণের সমালোচকদের ‘চুপ’ থাকতে বললো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫

রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন মাসের পাল্টা আক্রমণে ধীর গতির সমালোচকদের ‘চুপ’ থাকতে বলেছে ইউক্রেন। পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেনীয় আক্রমণ খুব ধীর গতিতে এগোচ্ছে বলে সমালোচনা করে আসছেন তা নিয়ে এই প্রথম প্রকাশ্যে হতাশা ব্যক্ত করলো কিয়েভ। বৃহস্পতিবার এমন সমালোচনাকারী আক্রমণ করেছেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কাছ থেকে পাওয়া কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম নিয়ে জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে। এখন পর্যন্ত এক ডজনের বেশি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা। কিন্তু রাশিয়ার প্রধান প্রতিরক্ষা রেখায় প্রবেশ করতে পারেনি।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্য বার্তা সংস্থার খবরে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইউক্রেনীয় আক্রমণের গতি প্রত্যাশার চেয়ে ধীর। কেউ কেউ ইউক্রেনের কৌশলকে ত্রুটিযুক্ত হিসেবে বলেছেন। কিয়েভ নিজেদের সেনাদের ভুল স্থানে কেন্দ্রীভুত করছে বলেও অভিযোগ উঠেছে।

মস্কো বলছে ইউক্রেনের পাল্টা আক্রমণ ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় কমান্ডাররা বলছেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। রাশিয়ার প্রতিরক্ষা ও রসদে হামলা চালিয়ে সক্ষমতা কমিয়ে আনার পর পূর্ণ শক্তিতে আক্রমণ চালানো হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, পাল্টা আক্রমণের ধীর গতির সমালোচনা করা ইউক্রেনীয় সেনাদের মুখে থুথু ফেলার সমান। যেসব সেনারা প্রতিদিন নিজেদের জীবন উৎসর্গ করে এগিয়ে যাচ্ছে এবং একের পর এক ইউক্রেনের মাটি মুক্ত করছে।

স্পেনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি বলেন, আমি সব সমালোচককে চুপ থাকার পরামর্শ দেব। ইউক্রেনে এসে নিজেরা এক বর্গ সেন্টিমিটার মুক্ত করার চেষ্টা করে দেখুন।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সিএনএনকে বলেছেন, ইউক্রেনীয় কমান্ডাররা বেনিফিট অব ডাউট পাওয়ার যোগ্য। ইউক্রেনীয়রা বারবার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। আমাদের তাদের বিশ্বাস করতে হবে। আমরা পরামর্শ দেই, আমরা সহযোগিতা ও সমর্থন করি। কিন্তু সিদ্ধান্ত ইউক্রেনীয়দেরই সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে, রাশিয়ার পুঁতে রাখা মাইনক্ষেত্রে কয়েক মাস লড়াই করার পর ইউক্রেনের বাহিনী শেষ পর্যন্ত দাবি  করেছে, সম্প্রতি তারা রাশিয়ার প্রধান প্রতিরক্ষা রেখায় পৌঁছেছে। গত সপ্তাহে তারা  জাপোরিজ্জিয়া অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় গ্রাম রোবোটাইন গ্রাম পুনর্দখল করেছে।

ইউক্রেনীয় বাহিনী দাবি  করেছে, তারা এখন নভোপোক্রপিভকা এবং ভারবোভের কাছাকাছি গ্রামের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই দাবি  সঠিক হলে রাশিয়ার প্রতিরক্ষার মূল অংশ বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার নভোপোক্রপিভকার কাছে অনির্দিষ্ট সাফল্যের কথা জানিয়েছেন। তিনি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনী পূর্বে বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে।শহরের দক্ষিণে প্রচণ্ড যুদ্ধ চলছে গ্রামগুলোকে ঘিরে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের