ইউক্রেনের পাল্টা আক্রমণে অগ্রগতি হচ্ছে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৪

পাল্টা আক্রমণে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে শুরু করেছে ইউক্রেন। জুন মাস থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে অনেক দূর এগিয়েছে ইউক্রেন। তাদের পাল্টা আক্রমণের অগ্রগতি বেশ উল্লেখযোগ্য। বৃহস্পতিবার পশ্চিমাদের সামরিক  জোট ন্যাটোর  মহাসচিব জেন্স স্টেলটেনবার্গ এ সব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা  রয়টার্স এ খবর জানিয়েছে।

স্টলটেনবার্গ বলেন, পাল্টা আক্রমণে দখলকৃত ভূখণ্ড জয় করতে শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা ও পুঁতে রাখা  মাইনের কারণে ধীর গতিতে এগোচ্ছে তারা। দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে জুন মাসে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এই আক্রমণে বেশ অগ্রগতি হয়েছে তাদের।

স্টলটেনবার্গ ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের বলেন, ক্রমাগতভাবে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেনীয় বাহিনী। তারা রুশ বাহিনীর প্রতিরোধ লাইন ভাঙ্গতে সক্ষম হয়েছে। তাদেরকে পিছু হটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। কেউ বলেনি যে ইউক্রেনীয় পাল্টা আক্রমণে সহজে সফলতা আসবে।

ইউক্রেনের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী রাশিয়ার প্রথম প্রতিরক্ষা রেখা অতিক্রম করেছে। কিন্তু লক্ষ্য অর্জন করতে হলে  রুশ সেনাদের আরও প্রতিরক্ষা রেখা অতিক্রম করতে হবে। এগুলোতেও কঠোর প্রতিরক্ষা ও মাইন পুঁতে রেখেছে মস্কোর সেনারা।

এর আগে পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে  ইউক্রেনের পাল্টা আক্রমণের ধীর গতির সাফল্য নিয়ে হতাশার কথা উঠে এসেছিল।

ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের অগ্রগতি হয়েছে। যতটা আশা করেছিলাম ততটা নয়। কিন্তু ধীরে ধীরে তারা উন্নতি করছে। ইউক্রেনীয়রা ভূখণ্ড ফিরে পাচ্ছে, হারছে রুশ সেনারা।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি