খারকিভে রাশিয়ার নতুন হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ২১:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২১:৫০

ইউক্রেনের খারকিভে শুক্রবার ভোরে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় দশ বছর বয়সী এক ছেলে ও তার দাদি নিহত হয়েছেন। এছাড়া বন্দর নগরী ওডেসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য গুদাম। ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ বলেছেন, দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলায় শিশু ও তার দাদি নিহত হয়েছেন। এছাড়া ১১ মাস বয়সী এক ছেলেসহ ২৮ জন আহত হয়েছেন।

নিহত শিশুর বাবা ওলেহ বিচকো রয়টার্সকে বলেছেন, হামলার পর ধ্বংসস্তূপ থেকে ছোট ছেলে ও স্ত্রীকে বের করে নিয়ে আসতে পেরেছেন। ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

বৃহস্পতিবার খারকিভের হরোজা গ্রামে ভয়াবহ হামলার পরদিন এই হামলা চালালো রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবারের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

টেলিগ্রামে ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, দক্ষিণে ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চল, দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল, মধ্যাঞ্চলে চেরকাসি এবং জাইটোমির অঞ্চল এবং উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, একটি ড্রোন হামলায় ওডেসা অঞ্চলের ইজমাইল জেলার একটি শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ৯টি ট্রাকে আগুন লাগলেও দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

এদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার উৎক্ষেপণ করা ৩৩টি ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করা হয়েছে। ওডেসা, খারকিভ, মাইকোলাইভ এবং ডিনিপ্রোসহ ছয়টি অঞ্চলে ২৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়। অপর আটটি ড্রোন কোথায় হামলা চালিয়েছে তা বলা হয়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম