রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য কোনও চাপ নেই: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৩, ২৩:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২৩:১৬

চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনের ওপর পশ্চিমাদের পক্ষ থেকে চাপ প্রয়োগের কথা অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

রবিবার ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অথবা মিত্র দেশের নেতাদের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনের ওপর কোনও চাপ নেই।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কিয়েভ সরকারের সঙ্গে আলোচনা করেছেন ইইউ ও মার্কিন কর্মকর্তারা।

জেলেনস্কি বলেছেন, এমন কিছু ছিল না এবং হবে না।

সংবাদ সম্মেলনে ভন ডের লিয়েন বলেছেন, ইউক্রেন একটি সার্বভৌম রাষ্ট্র এবং তারা নিজেরা সিদ্ধান্ত নেবে।

শনিবার এনবিসি নিউজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কী হতে পারে সে সম্পর্কে ইউক্রেনের সরকারের সঙ্গে কথা বলা শুরু করেছেন। এতে একজন বর্তমান মার্কিন কর্মকর্তা এবং আলোচনা সম্পর্কে অবগত একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনকে কী ছাড় দেওয়া লাগতে পারে, তা হয়ত কথোপকথনে অন্তর্ভুক্ত ছিল।

রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ ৬০০ দিনের বেশি সময় ধরে চলমান। জুন মাসে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভের সেনারা। তবে তারা বড় ধরনের কোনও সাফল্য পায়নি। রাশিয়া কয়েকটি শহরে আক্রমণ করলেও অগ্রগতি অর্জন করতে পারেনি। শীত আসন্ন। ফলে যুদ্ধ অচলাবস্থায় গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী