সবসময় কৃতজ্ঞ থাকবো: যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ২২:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২৩:০৭

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মার্কিন প্রশাসনের কাছে আপাতত বরাদ্দকৃত শেষ সহযোগিতা পাঠানোর পর এই ধন্যবাদ জানান তিনি। এমন সময় এই সহযোগিতা পাঠানো হলো যখন আগামী দিনগুলোতে ইউক্রেনকে মার্কিন সহযোগিতার উদ্যোগ অনিশ্চয়তায় রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, প্রধান সমর্থক ও সহযোগিতাকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের নীতিগত পরিবর্তন যুদ্ধের গতিতে বড় প্রভাব ফেলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্ট লিখেছেন, আমি প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেস  ও মার্কিন জনগণকে ২৫০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যা গতকাল ঘোষণা করা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, শুধু ইউক্রেন ও ইউরোপ বা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তা নয়, আমাদের অবশ্যই রাশিয়ার চলমান আগ্রাসনের মোকাবিলা অব্যাহত রাখতে হবে।

ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা দেওয়াকে নিজের অগ্রাধিকার তালিকায় রেখেছেন বাইডেন। রুশ সেনাবাহিনীর হামলায় পশ্চিমাপন্থি দেশটির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরা ইউক্রেনকে সহযোগিতা প্রদানে প্রস্তাবিত তহবিল আটকে দিয়েছে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পদক্ষেপ ঘোষণা না করলে তারা ইউক্রেনের জন্য অর্থ ছাড় দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

আপাতত শেষ দফার এই সহযোগিতায় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও মাইন অপসারণ সরঞ্জাম রয়েছে। জেলেনস্কি বলেছেন, এসব অস্ত্র ইউক্রেনের জরুরি চাহিদা পূরণ করবে।

চলতি বছর ৩৪ দফায় ২৪ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহযোগিতার জন্যও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। একই সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেছেন, এসব সহযোগিতার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। 

ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক বলেছেন, এটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহযোগিতা।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি