ইউক্রেন যুদ্ধে দুই বছরে রাশিয়ার ব্যয় কত?

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৭

ইউক্রেন যুদ্ধের দুই বছরে সম্ভবত ২১১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে রাশিয়া। অভিযান চালানোর জন্য সেনাদের অস্ত্রে সজ্জিত, মোতায়েন ও রক্ষণাবেক্ষণে এই পরিমাণ অর্থ ব্যয় করেছে তারা। শুধু তাই নয়, অস্ত্র বিক্রি না করতে পারায় ১০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে মস্কো। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ খরচ করেছে তা খুব বাড়িয়ে বলা হয়েছে, এমনটি আমার মনে হয় না।

আরেকটি বিশাল খরচ উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর কমপক্ষে ২০টি মাঝারি থেকে বড় আকারের জাহাজ এবং একটি রুশ পতাকাবাহী ট্যাংকার ধ্বংস করেছে ইউক্রেন।

তাছাড়া কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনী জানিয়েছে, দখলকৃত ক্রিমিয়ার উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন।

মার্কিন কর্মকর্তা বলেছেন, ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। তাছাড়া এ পর্যন্ত প্রায় তিন লাখ ১৫ হাজার রুশ সেনা হয় নিহত বা আহত হয়েছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তার ৯৫ বিলিয়ন ডলারে প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদকে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।

কিন্তু গত বুধবার সহায়তা প্যাকেজ অনুমোদনের বিষয়ে রিপাবলিকান প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, সহায়তা প্যাকেজ অনুমোদনের বিষয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই।

মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনের এই সহায়তা খুবই প্রয়োজন। মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনীর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এমতাবস্থায়, আমরা আরও সাধারণ মানুষের মৃত্যু দেখবো।

সূত্র: রয়টার্স

/এসএইচ/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম