পারমাণবিক হুমকিতে বৈশ্বিক নিরাপত্তা: ইউরোপিয়ান কাউন্সিল

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৫:৫৫আপডেট : ১৩ মে ২০২২, ১৫:৫৫

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল মন্তব্য করেছেন, বৈশ্বিক নিরাপত্তা এখন হুমকিতে রয়েছে। পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোশিমায় সফরে গিয়ে, ইউক্রেনে রুশ হামলা এবং সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি তখন বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে। পরমাণুবিক শক্তিধর রাশিয়া সার্বভৌমত্ব ইউক্রেনে হামলা চালাচ্ছে। এছাড়া লজ্জাজনক এবং অগ্রহণযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে যাচ্ছে’।

ইউক্রেনে হামলার পর থেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পশ্চিমা দেশগুলো। সম্প্রতি ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে, এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত।

গত ২৪ ফেব্রুয়ারি অভিযানের শুরু থেকেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির অনেক শহর। হামলায় ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও সাড়া পাওয়া যায়নি ক্রেমলিনের।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী