ইউক্রেনে যুদ্ধরত রুশ স্পেশাল ফোর্সের প্রতি পুতিনের ‘বিশেষ কৃতজ্ঞতা’

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধরত স্পেশাল ফোর্সের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। রবিবার সেনাদের পেশাগত ছুটির দিনে তিনি বলেছেন, ইউক্রেনে তারা ‘বীরত্বের’ সঙ্গে লড়াই করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

পুতিন বলেন, বিশেষ অভিযান ও ডনবাসের জন্য সহযোগিতা প্রদানের ক্ষেত্রে বীরত্বের সঙ্গে সামরিক দায়িত্ব পালনকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে রুশ সেনারা। তবে তাদের ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা হামলার তৃতীয় দিন দাবি করেছেন, আশানুরূপ অগ্রগতি না হওয়ার কারণে রুশ সামরিক নেতৃত্বের মধ্যে হতাশা বিরাজ করতে শুরু করেছে।

এদিকে, রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ইউক্রেনের দুটি শহর খারসন ও বারদিয়ানস্ক অবরোধ করেছে রুশ সেনাবাহিনী। এছাড়া খারসনের কাছে হেনিচেস্ক ও চরনোবায়িভকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

তার মতে, শনিবার ইউক্রেনের সামরিক অবকাঠামোতে আকাশ ও সমুদ্র থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের