ইউক্রেন শর্ত মানলে মুহূর্তেই হামলা বন্ধ হবে: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ২০:০২আপডেট : ০৭ মার্চ ২০২২, ২০:০২

রাশিয়ার শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব শর্তের কথাও সুনির্দিষ্টভাবে জানিয়েছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র।

দিমিত্রি পেসকভ জানিয়েছেন রাশিয়ার শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক পদক্ষেপ বন্ধ করা, নিরপেক্ষতা বজায় রাখতে সংবিধান সংশোধন, ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল বলে স্বীকার করে নেওয়া এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ ১২তম দিন চলছে। এর এদিনেই ইউক্রেনে নিজেদের চাওয়া স্পষ্ট করে জানালো ক্রেমলিন।

দিমিত্রি পেসকভ জানান, এসব শর্তের বিষয়ে অবগত রয়েছে ইউক্রেন। তিনি বলেন, ‘আর তাদের বলা হয়েছে, এই সবকিছুই এক মুহূর্তের মধ্যেই থেমে যেতে পারে।’

নিরপেক্ষতা ইস্যু স্পষ্ট করতে গিয়ে পেসকভ বলেন, ‘তাদের উচিত হবে সংবিধান সংশোধন করে এমন বিধান যোগ করা যাতে ইউক্রেন কোনও জোটে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে। এটা কেবল সম্ভব সংবিধান পরিবর্তনের মাধ্যমে।’

ক্রেমলিন মুখপাত্র দাবি করেন, ইউক্রেনের আর কোনও অঞ্চলকে নিজেদের কর্তৃত্ব দাবি করতে যাবে না রাশিয়া। তিনি বলেন, ‘আমরা সত্যিই ইউক্রেনের নিরস্ত্রীকরণ শেষ করে এনেছি। আমরা এটা শেষ করবো। কিন্তু মূল বিষয় হলো ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বাদ দিতে হবে। তাদের উচিবত সামরিক পদক্ষেপ বাদ দেওয়া আর তাহলে কেউ গুলি চালাবে না।’

ইউক্রেন যুদ্ধ অবসানে সোমবার তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এই সময়ে নিজেদের দাবি স্পষ্ট করলো রাশিয়া।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম