পুতিনের মেয়েদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্রেমলিনের প্রতিক্রিয়া

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ২০:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২০:৪০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কেন পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো তা তাদের বোধগম্য হচ্ছে না। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র বলেছেন, পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের পাগলামী বিস্তৃত বিবরণ।

বুধবার রুশ ব্যাংক, ধনকুবের এবং পুতিনের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, বাবার সম্পত্তি দুই মেয়ে আড়াল করছেন।

পেসকভ বলেন, অবশ্যই আমরা এই নিষেধাজ্ঞাকে বিধিনিষেধ আরোপের বিস্তৃতি হিসেবে মনে করি। যে কোনও ক্ষেত্রে কোনও পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ধারাটি এটিই প্রমাণ করে।

পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি বলেন, এটি এমন কিছু যা অনুধাবন ও ব্যাখ্যা করা কঠিন। দুর্ভাগ্যবশত, আমাদের এমন বিরোধীদের মোকাবিলা করতে হচ্ছে।

বুধবার ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা প্যাকেজে বলা হয়েছে পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভা একজন টেক এক্সিকিউটিভ। তিনি রুশ সরকার এবং তাদের প্রতিরক্ষা শিল্পে সহায়তায় কাজ করে থাকেন।

আরেক মেয়ে মারিয়া ভরোন্তোসভা সরকারি অর্থায়নে পরিচালিত কর্মসূচি পরিচালনা করে থাকেন। জেনেটিক গবেষণায় ক্রেমলিনের কাছ থেকে শত শত কোটি ডলার পেয়ে থাকেন তিনি। আর এই কর্মসূচি ব্যক্তিগতভাবে তদারকি করেন প্রেসিডেন্ট পুতিন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ