মস্কোর প্রাণকেন্দ্রে ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১০:৫৭আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:০৮

রাশিয়া দাবি করেছে, রবিবার মস্কোয় তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে হামলায় দুটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। একে সন্ত্রাসী হামলার চেষ্টা বলে নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মস্কোর মেয়র জানিয়েছেন, রবিবার ভোরের দিকে ড্রোনের আঘাতে দুটি বহুতল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে আশপাশের বিমানবন্দর তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রাণালয় টেলিগ্রামে জানায়, মস্কো শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। বাকি দুটি ইলেকট্রনিক প্রযুক্তিতে ধ্বংস করা হয়। একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

শহরের দুটি ভবন সামান্য ক্ষয়ক্ষতির কথা টেলিগ্রামে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। কেউ আহত বা নিহত হননি বলেও নিশ্চিত করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ঘটনায় মস্কোর ভনুকোভো বিমানবন্দর বিমান চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক হয়।

কদিন আগেই মস্কোয় এ ধরনের ঘটনা ঘটে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অভ্যন্তরণে হামলার ঘটনা সামনে আসছে।  যার কোনটির দায় স্বীকার করেনি কিয়েভ। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম