ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউক্রেনে অবস্থান করা মার্কিন সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা জানান, ইউক্রেনে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়ার পর সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়ার হামলার আশঙ্কায় থাকা ইউক্রেনে সামরিক সহযোগিতার অংশ হিসেবে সম্প্রতি বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব পরিচালনা শেখাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের প্রায় ১৫০জন সদস্যকে ইউক্রেনে পাঠানো হয়েছিল।

এর আগে শনিবার ইউক্রেনের মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে দেখা গেছে ইউক্রেনে অভিযানের জন্য সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি সব ব্যবস্থা নিয়ে ফেলেছে মস্কো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের