মার্কিন মেরিন সদস্যদের ইউক্রেন গমনে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ১৮:১৫আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮:৩৪

মার্কিন মেরিন সদস্যদের ইউক্রেন গমনে নিষেধাজ্ঞা জারি করেছে ইউএএস মেরিন কর্পস। মেরিন প্রশাসনের মাধ্যমে এক বার্তায় তারা বলেছে, তাদের সেনাদের ইউক্রেন ও প্রতিবেশী বেলারুশ ও মলডোভা ভ্রমণ নিষিদ্ধ থাকবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলমান থাকা অবস্থায় মার্কিন সেনাবাহিনীর কোনও শাখার পক্ষ থেকে এমন নির্দেশ এই প্রথম দেওয়া হলো।

মেরিন কর্পসের মুখপাত্র ক্যাপ্টেন রায়ান ব্রুস নিশ্চিত করেছেন, নতুন এই নির্দেশ রিজার্ভসহ সব মেরিন সদস্যদের জন্য প্রযোজ্য হবে। পরে এক বিবৃতিতে মেরিন কর্পসের আরেক মুখপাত্র মেজর জিম স্টেনজার জানান, ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের সঙ্গে আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই দেশগুলো ভ্রমণ না করার নির্দেশনা জারি করে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কয়েক হাজার বিদেশি সেনা ইউক্রেন যাচ্ছে বলে কিয়েভ কর্মকর্তারা জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে।

বুধবার ওয়াশিংটনের ইউক্রেনীয় দূতাবাস জানায়, ইউক্রেনের আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের জন্য ৭ হাজারের বেশি মার্কিন নাগরিক নিবন্ধন করেছেন। এদের সবাইকে লড়াইয়ের অনুমোদন দেওয়া হয়নি এবং সবাই ইউক্রেন যাচ্ছেন না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে। বিশেষ করে যখন হোয়াইট হাউজ ও ক্রেমলিনের মধ্যকার উত্তেজনা চরমে রয়েছে।

কোনও মেরিন সদস্য ইউক্রেনে যুদ্ধ করতে চান কিনা তা স্পষ্ট নয়। তবে পেন্টাগনের এক মুখপাত্র বুধবার জানান, এটির কোনও সহজ উত্তর নেই।  

সূত্র: নিউজউইক

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি