বেইলি রোডের আগুনে মারা গেছেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১৪:২৭আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৪:৩৮

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন অনলাইন পোর্টাল ‘দ্য রিপোর্ট’র সাবেক সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী।

বর্তমানে তার লাশ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করা হয়।

শুক্রবার (১ মার্চ) দ্য রিপোর্ট লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত জানুয়ারিতে চাকরি ছেড়েছিলেন অভিশ্রুতি। তুষার হাওলাদারের সঙ্গে আরেকজন ছিলেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জানতে পারি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। তখন খুঁজতে এসে তাঁকে শনাক্ত করি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, অভিশ্রুতির এনআইডি নেই। তবে জন্ম সনদ আছে। ছয় মাস আমাদের সঙ্গে চাকরি করেছে। গত জানুয়ারিতে চাকরি ছেড়েছেন।

গোলাম রব্বানী আরও বলেন, অভিশ্রুতি নির্বাচন কমিশন বিটে কাজ করতেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সদ্য ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক পরীক্ষা দিয়েছেন। ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন।

জানা গেছে, এই ঘটনায় দ্য রিপোর্ট পোর্টালের আরেক সাংবাদিক মারা গেছেন। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করে অনলাইন পোর্টালটিতে কাজ করতেন।

/এএজে/এফআর/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী