রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৫:৫৯আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:৫৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত‍্যু ও আহতের ঘটনায় শোকাবহ পরিস্থিতির কারণে আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এর অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন। 

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের তারিখ পুনরায় নির্ধারণ করে সবাইকে জানানো হবে।

প্রসঙ্গত, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিন দিনের জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা স্থগিত করেছে সরকার। এর মধ্যে একটি ছিল ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’। 

/এসও/আরআইজে/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম