আগুন লাগা ভবনের রেস্টুরেন্টে যাওয়া মা-মেয়ে নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ০১:২৪আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:৩০

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় পপি রায় (৩৮) নামে এক নারী এবং তার মেয়ে আদ্রিতা রায় (১২) নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে, এ ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আনা হচ্ছে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পপি মেয়ে আদৃতা ও ছেলে সান রায়কে (৮) নিয়ে রাজধানীর শান্তিবাগ থেকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন। সানকে খুঁজে পাওয়া গেলেও মা-মেয়ে এখনও নিখোঁজ রয়েছেন। আগুনে সান রায় দগ্ধ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে।

পপি রায়ের খালাতো বোন মুক্তা দাস নিখোঁজের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘আগুন লাগার পর পপি আমাকে ফোন দিয়েছে, তখন রাত সাড়ে ৯টা। এর পর থেকে ফোন বন্ধ পাচ্ছি। তাদের কোথাও খুঁজে পাচ্ছি না।’

ঢামেক ইমার্জেন্সিতে আনা হচ্ছে আহতদের

এ ঘটনায় যারা আগুনে না পুড়েও বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আনা হচ্ছে। বাইরে ভিড় করছেন স্বজনরা। এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধিকাংশই লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. রিজভী আহমেদ।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

/কেএইচ/এএইচএ/এআইবি/এমএএ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম