রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের হাসপাতালে নিতে মেট্রোরেলের নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।








