মানবিক কারণে ঘরে বসে থাকতে পারেননি তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১৩:২৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৩:২৫

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের রক্তদানে এগিয়ে এলেন তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ। মানবিক কারণে ঘরে বসে থাকতে পারেননি বলে জানান তারা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দলবেঁধে এসে রক্ত দিয়ে যান তারা।

জানতে চাইলে নীলা নামে একজন বলেন, ‘হিজড়া হলেও আমরা মানুষ। যারা বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছেন তারা আমাদের দেশেরই সন্তান। তাদের কষ্টের কথা চিন্তা করে রাতভর ঘুমুতে পারিনি। তাই সকালে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। শিশুদের কষ্টের কথা ভেবে আমাদের কেউ না করেননি। তারা উত্তরা, মোহম্মদপুর ও বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন।’

লাইজু নামে আরেকজন জানান, তারা বাঁধনসহ কয়েকটি সংগঠনের সদস্যদের বুথে রক্ত দিয়ে গেছেন। চিকিৎসকরা তো জানিয়েছেন আপাতত রক্ত লাগবে না। তারপরও আপনাদের রক্ত দিয়ে কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দিয়ে যাচ্ছি। তারা কী কাজে লাগাবেন, সেটা তাদের ব্যাপার।’ তবে কোনও না কোনোভাবে এ রক্ত মানবতার কল্যাণে ব্যয় হবে বলে তিনি মনে করেন। 

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। সরকারি হিসাব মতে এতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। এদের বেশিরভাগই জাতীয় বার্ন  ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

/এমকে/আরআইজে/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার