জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২১:২৫আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:২৪

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে রাজধানীসহ দেশের যেকোনও জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসাথে এ ঘটনায় হতাহতের সঠিক তথ্য নাগরিকদের সামনে তুলে ধরার দাবিও জানানো হয়।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এসব দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. প্রশিক্ষণ বিমানের প্রায় নিয়মিত বিধ্বস্ত হওয়া চিরতরে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও মেয়াদোত্তীর্ণ বিমানগুলোর উড্ডয়ন স্থায়ীভাবে বন্ধ করা এবং ঘটনা তদন্তের ফলাফল জাতিকে অবহিত করা।

২. নিহতের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের যথাযথ চিকিৎসা প্রদান।

৩. হতাহতের সঠিক তথ্য দেশের নাগরিকদের সামনে তুলে ধরা এবং দুর্ঘটনাকালে তথ্যের প্রবাহ বাধাহীন রাখতে হবে।

৪. রাজধানী ঢাকাসহ দেশের যেকোনও জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, নিহতের সংখ্যা নিয়ে নানান ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবেরও কমতি নেই। সংবাদকর্মীরাও সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন। তাছাড়া জনবহুল ঢাকার আকাশে বিমান প্রশিক্ষণ নিয়েও রয়েছে নানান প্রশ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত আটবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। হতাহতের সংখ্যাও অনেক। মাইলস্টোন ট্র্যাজেডির বিমানটি ছিল চীনা চেংডু জে-সেভেন ফাইটার বিমান, যার উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৩ সালে এবং ২০২৩ সালে এর উড্ডয়ন চীন স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে মেয়াদোত্তীর্ণ বিমান দিয়েই প্রশিক্ষণ চলছিল। এদিকে বাংলাদেশে এই বিমান আরও ১১টি রয়েছে বলে জানা যাচ্ছে।

দেশের চিকিৎসক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষয়ক্ষতি সীমিত রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিবৃতিতে উদ্ধারকাজে ব্যাঘাত না ঘটাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

/এএইচএস/এমএস/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের