তদন্ত কমিটি করে বিমান দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করার দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৩:৫৮আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:৫৮

শোকে বিপর্যস্ত না হয়ে যেকোনও পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও  সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করতে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার (২৩ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তিনি নিহতদের পরিবারের কাছে পর্যায়ক্রমে যান এবং একান্তে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেছি। পর্যায়ক্রমে আমরা ৯টি পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা ও খোঁজ-খবর নিয়েছি। আমির ডা. শফিকুর রহমান আগেই নিহত পরিবার ও আহতদের পাশে থেকে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী আমরা আহতদের চিকিৎসার জন্য অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। দুর্গতদের জন্য যা করা দরকার আমরা সাধ্যের মধ্যে সবকিছুই করবো।

তিনি নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজধানী উত্তরা অঞ্চলে কোনও একটি হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবির সঙ্গে পুরোপুরি একাত্মতা ঘোষণা  করেন।

তিনি অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করা প্রয়োজন বলে জানান।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাইলস্টোনে বিমান দুর্ঘটনাড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মাইলস্টোন ট্রাজেডি: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫ দাবি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম