রূপগঞ্জের অগিকাণ্ডে নিহত শ্রমিকদের লাশ হস্তান্তর

প্রিয়মুখটি না চেনার বেদনা নিয়ে ফিরবেন স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৩:০৯আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৩:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের লাশ আজ বুধবার (৪ আগস্ট) স্বজনদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকে স্বজনরা ভিড় করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। লাশ বুঝে পেলেও স্বজনদের কষ্ট প্রিয় মুখগুলো আর দেখে চেনার উপায় নেই। তারপরও লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন‑ এটাই যেন সান্ত্বনা।

বুধবার (৪ আগস্ট) সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে স্বজনদের ভিড় বাড়তে থাকে। আগেই স্বজনদের লাশ হস্তান্তরের খবর দেওয়া হয়েছে।

জুস কারখানায় নিহত ৫২ জনের মধ্যে ৪৮ জনের ডিএনএ প্রোফাইলিং করে লাশ শনাক্ত করার জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। ৪৮ লাশের মধ্যে ৪৫ জনের লাশ তারা শনাক্ত করেছন। বাকি তিনটি লাশের শনাক্তের কাজ এখনো শেষ হয়নি। শনাক্ত হওয়া ৪৫ লাশের মধ্যে ২৪টি আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সিআইডির এএসপি (নারায়ণগঞ্জ জেলা)  হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলছে লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা লাশ নিতে আসা হালিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, আজ প্রায় একমাস আমার ছেলে মর্গে পড়ে আছে। আমি আমার ছেলের মুখ এখন পর্যন্ত চিনতে পারিনি। শুনছি মুখটাও নাকি পুড়ে গেছে।

আগুনে পুড়ে লাশ বিকৃত হওয়ার তথ্য সকল স্বজনদের জানানো হয়েছে। মর্গ থেকেই লাশ সৎকারের সকল ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। বাড়িতে কেবল দাফন হবে। দাফনের জন্য স্বজনদের সরকারের পক্ষ থেকে টাকাও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয় তলা ভবনটিতে তখন চার শতাধিক কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক বানানোর প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম বেভারেজের সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

/এআরআর/এমএস/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ