ইরানের অশুভ সাম্রাজ্য মোকাবিলায় ট্রাম্পের প্রশংসা হারজগের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১২:৩০আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একইসঙ্গে ইসরায়েলের প্রতি তার সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারজগ বলেন, ইরানের অশুভ সাম্রাজ্যের মোকাবিলায় আপনার নেতৃত্ব এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি আপনার অবিচল অঙ্গীকারের জন্য ইসরায়েলের জনগণ আপনার কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পের অসাধারণ যাত্রা আমেরিকান স্বপ্নের ব্যাপ্তিকেই প্রতিনিধিত্ব করে।

হারজগ তার বার্তায় বলেন, আমাদের প্রিয় জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আপনার নিরলস প্রচেষ্টা আমরা কখনও ভুলবো না।

ইসরায়েলি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বকে শান্তি ও নিরাপত্তার পথে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশেষ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবেন।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার