ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক 
০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২

ইরান যুদ্ধের সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের পর ক্ষেপণাস্ত্রের মজুত পূরণে উৎপাদন বাড়াতে ২৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর বা পেন্টাগন এই চুক্তি করেছে অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি রেইথিয়নের সঙ্গে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এসএম-৬ ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য এই চুক্তি করা হয়েছে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এসএম-৬ হলো ‘আকাশ ও সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র। পাঁচ বছরের এই চুক্তির সঙ্গে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানো হবে।

পেন্টাগন আরও বলেছে, এই চুক্তি প্রতিরক্ষা শিল্পকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নিশ্চয়তা দেবে। এর ফলে কর্মী সক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

রেইথিয়ন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর বিভিন্ন জাহাজভিত্তিক প্ল্যাটফর্ম ও স্থলভিত্তিক লঞ্চার থেকে এসএম-৬ সফলভাবে ছোড়া হয়েছে। প্রতিষ্ঠানটি এটিকে ‘যুদ্ধে পরীক্ষিত অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছে।

চাহিদা পূরণে নিজেদের প্রচেষ্টা বাড়ানোর কথাও জানিয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানটি।

রেইথিয়নের প্রেসিডেন্ট ফিল জ্যাসপার বলেন, তাদের কার্যক্রম ও স্থাপনায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সীমাবদ্ধতা দূর করা এবং সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এর মাধ্যমে নাবিকদের প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ সক্ষমতা সরবরাহ নিশ্চিত করা হবে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২
ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা পেন্টাগনের
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পাচ্ছেন আড়াই হাজারের বেশি কৃষক
ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পাচ্ছেন আড়াই হাজারের বেশি কৃষক
ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম 
ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম 
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
নির্বাহী আদেশে নয়, দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট
নির্বাহী আদেশে নয়, দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী