ভবনের দেয়াল ধসে পাশের হোটেলে পড়ে দুজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১৩:২৪আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:২৪

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ঘূর্ণিঝড়ে চারতলা ভবনের দেয়াল ধসে পাশের হোটেলের ওপর পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন- হোটেল মালিক লোকমান হাওলাদার ও কর্মচারী মোকসেদুল। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শাকিব নামে একজন। তারা নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা।

হোটেল মালিকের ছেলে মেহেদী হাসান জানিয়েছেন, ভোর রাত ৩টার দিকে পার্শ্ববর্তী চারতলা ভবনের দেয়াল ধসে হোটেল ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার বাবা এবং এক কর্মচারী মারা যান। অপর কর্মচারীকে আশঙ্কা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝালকাঠির নলছিটির বাসিন্দা নুরুর চারতলা ভবনের কার্নিশ ঘেঁষে দেয়ালটি করা হয়েছিল। ঘূর্ণিঝড়ে দেয়ালের বেশির ভাগ অংশ দোকানের ওপর ভেঙে পড়ে। এতে টিন দিয়ে নির্মিত হোটেলের মধ্যে চাপা পড়েন হোটেলমালিক ও দুই কর্মচারী। ঘটনাস্থলে দুজন মারা যান। অপর কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, ওই দুই পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে ভবনমালিকের কোনও গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

ওই ভবনের একাধিক ভাড়াটিয়া জানান, মালিক নুরু দীর্ঘদিন ধরে জেলে আছেন। চারতলার ওপরে ওই দেয়াল নির্মাণ করা হয়েছিল তিন মাস আগে। এর বেশি কিছু তারা জানেন না।

এদিকে, রিমালের প্রভাবে বরিশাল নগরীর কীর্তন খোলা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সড়কে পানি পানি উঠে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম