ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল ২৭ হাজার মোবাইল টাওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১২:২১আপডেট : ২৮ মে ২০২৪, ১২:২১

ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল এলাকাসহ সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ২৬ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে আছে। যা আজ মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এতে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ায় গ্রাহকরা যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি পড়ছে।

মোবাইল অপারেটররা জানান, বর্তমানে ৩০ হাজার টাওয়ারে নেই কোনও বিদ্যুৎ সংযোগ। এর মধ্যে ৩ হাজার টাওয়ার জেনারেটর দিয়ে সচল করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্য বলছে, রাঙ্গামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও বরগুনায় প্রায় ৮০ শতাংশ সাইট অচল রয়েছে।

এদিকে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন, কাটা পড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎসংযোগ পূর্ণস্থাপন হওয়ায়, ২২৫টি পাইপের মধ্যে সচল করা গেছে মাত্র ২৫টি।

তবে মঙ্গলবার (২৮ মে) বিকাল নাগাদ দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা।

এদিকে, মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎসংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১২:২১
ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল ২৭ হাজার মোবাইল টাওয়ার
সম্পর্কিত
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার