ঘূর্ণিঝড় রিমাল উপদ্রুত এলাকায় আ.লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৭:৩২আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:৩৪

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিনিধি দল দক্ষিণাঞ্চল সফরে গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তারা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরাসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন।

এ মুহূর্তে তারা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করেছেন বলে জানিয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।

আওয়ামী লীগের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকায় কি অবস্থা দেখেছে জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজখবর সব সময় রাখছেন। আগামীকাল প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলা শহরেও পানি উঠেছিল। অবশ্য তা পরদিন নেমে গিয়েছে। তবে উপকূলবর্তী অনেক এলাকায় এখনও পানি আছে। অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় জনজীবন এখনও বিপর্যস্ত। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি, সর্বোচ্চভাবে পাশে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।’

/এমআরএস/আরআইজে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১৭:৩২
ঘূর্ণিঝড় রিমাল উপদ্রুত এলাকায় আ.লীগের প্রতিনিধি দল
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার