ঘূর্ণিঝড় আঘাতের পর সুন্দরবন থেকে ১৩৪ মৃত হরিণ উদ্ধার

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ০২:০০আপডেট : ০৩ জুন ২০২৪, ০২:০০

ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার পর রবিবার (২ জুন) রাত পর্যন্ত সুন্দরবন থেকে ১৩৮টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩৪টি হরিণ ও চারটি বন্য শুকর রয়েছে। বনের বিভিন্ন স্থানে প্রাণীগুলো পাওয়া গেছে গত সাত দিনে। প্রাণীগুলো বিভিন্ন পয়েন্টে মাটি চাপা দেওয়া হয়েছে।

সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাত পর্যন্ত ১৩৮টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ১৮টি হরিণ ও একটি অজগর সাপ জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেগুলোকে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত মৃত প্রাণীগুলো মূলত কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, আলোরকোল, ডিমের চর, পক্ষীরচর, জ্ঞানপাড়া, শেলার চর এবং বিভিন্ন নদী ও খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

মিহির কুমার দো আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০-১২ ফুট। জলোচ্ছ্বাস বনের গহীনে ছিল ৪৮ ঘণ্টা। ফলে হরিণগুলো দীর্ঘ সময় ভেসে ছিল। কিন্তু সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে মারা গেছে। বন বিভাগের অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ছয় কোটি ২৭ লাখ টাকা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, বেশ কিছু হরিণকে পাতলা পায়খানা করতে দেখা গেছে। লবণাক্ত পানি পানের ফলে এমনটা হয়েছে বলে আমাদের ধারণা। মৃত প্রাণীগুলোর বেশিরভাগের ক্ষেত্রে এমনটা হয়েছে। বাকিগুলো ঝড়ের আঘাতে মারা গেছে। 

/এএম/ইউএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
০৩ জুন ২০২৪, ০২:০০
ঘূর্ণিঝড় আঘাতের পর সুন্দরবন থেকে ১৩৪ মৃত হরিণ উদ্ধার
সম্পর্কিত
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার