আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৬:০৭আপডেট : ২৮ মে ২০২৪, ১৭:৩৮

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুর নাম মান্না (১২)। সে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো. দিনাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জোয়ারের স্রোতে রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছে। মান্না আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।’   

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নয়টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এ জন্য স্থানীয়রা আশপাশের ভবনে আশ্রয় নেয়। মান্না পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। মঙ্গলবার সকালের দিকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে মারা যায়। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, ‘আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে একটি শিশুর মৃতুর খবর পেয়েছি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৬:০৭
আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি