খুলনায় ১৮১ মিলিমিটার বৃষ্টি, ডুবে গেছে রাস্তাঘাট

খুলনা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ০২:১০আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৪২

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে খুলনার রাস্তাঘাট ডুবে গেছে। নগরীর বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। সড়কের দুই পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত রবিবার (২৬ মে) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত সোমবার রাত ১২টা পর্যন্ত অব্যাহত আছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাত ৯টা পর্যন্ত ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে।

বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরীর লবণচরা, টুটপাড়া, মহিরবাড়ি খাল পাড়, শিপইয়ার্ড সড়ক, রূপসা, চানমারী বাজার, গোবেচাকা প্রধান সড়ক, মজিদ সরণি, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, বাসস্ট্যান্ডের আশপাশ, বয়রা, বৈকালি, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এসব এলাকার বাসিন্দারা পানিবন্দি অবস্থায় আছেন।

সরেজমিনে রাত ১১টার দিকে দেখা গেছে, নগরীর প্রায় সব সড়কে পানি জমেছে। বিভিন্ন সড়কের ওপরে ও পাশে ঝোলানো সাইনবোর্ড-বিলবোর্ড ভেঙে পড়েছে। অনেক সাইনবোর্ড রাস্তার ওপরে পড়ে আছে। সড়কের পাশে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। কয়েকটি কাঁচা ঘরবাড়ি হেলে গেছে।

এতে পথচারী ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন সবাই।

/এনএআর/এএম/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০২:১০
খুলনায় ১৮১ মিলিমিটার বৃষ্টি, ডুবে গেছে রাস্তাঘাট
সম্পর্কিত
রামপালের এক ইউনিট বন্ধএক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
জুরাইন যেন রাজধানীর এক অবহেলিত ‘যন্ত্রণার দ্বীপ’
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার