ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুন ২০২৪, ০০:২৪আপডেট : ০১ জুন ২০২৪, ০০:২৪

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে তিন জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ মে) জেলেদের পরিবার বিষয়টি জানান।

নিখোঁজ জেলেরা হলেন- শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন।

নিখোঁজ জেলের ভাই আবু সালেহ জানান, কোবাতক বনস্টেশন হতে গত ২৫ মে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। কিন্তু আজ পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন। বিষয়টি কোবাতক বনস্টেশন অফিসকে জানানো হয়েছে।

কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় রিমাল রবিবার (২৬ মে) সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এতে পুরো খুলনা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
০১ জুন ২০২৪, ০০:২৪
ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার