ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

হিলি প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৭:৩৬আপডেট : ২৮ মে ২০২৪, ১৭:৩৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড়ে ভেঙে পড়া গাছের অংশ সরাতে গিয়ে মঞ্জুরুল ইসলাম (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। জানা গেছে, ইউক্যালিপটাস গাছের ভাঙা অংশ তার মাথার ওপর পড়ে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ মে) সকালে ৪নং সদর ইউনিয়নের চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে হিলি-ঘোড়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মঞ্জুরুল ইসলাম চকবামুনিয়া গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। তিনি ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ঝড়বৃষ্টি চলাকালে হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের মোটা অংশ ভেঙে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপরে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাণীগঞ্জ সাব জোনাল অফিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর থেকে গাছের ভাঙা অংশ সরানোর চেষ্টা করেন। সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহযোগিতা করছিলেন মঞ্জুরুল।

এ সময় ভাঙা গাছের অংশটি তার মাথার ওপরে পড়ে এবং তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে তার দাফন কাজ শেষ হওয়ার কথা।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৭:৩৬
ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার