উপকূলীয় এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ‘অন্ধকারে’

খুলনা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ০৮:০০আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:২৮

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের ১৩ লাখ ৬২ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। তীব্র ঘূর্ণিঝড়ের কারণে ১ হাজার ১২১ স্থানে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০৭টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। মোট ৪৬টি সাব-স্টেশনের আওতায় এসব গ্রাহক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।

খুলনা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ১৭টি সাব-স্টেশনের আওতায় ৪ লাখ ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখানকার ১৬টি ট্রান্সমিটারের ক্ষতি হয়েছে। ৮টি পোল হেলে পড়েছে। ১০০টি স্পটে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে।

পানির তোড়ে ভেঙে গেছে বাঁধ, ভেসে গেছে মাছ

বাগেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বাগেরহাটের ১৭টি সাব-স্টেশনের আওতায় ৪ লাখ ৮৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। কেবল মোংলা ইপিজেড ও বিসিকের ৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জেলার ১৪টি পোল হেলে পড়েছে। ৪০টি ট্রান্সমিটারের ক্ষতি হয়েছে। ৪০০ স্পটে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪০০ মিটার বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের জিএম জিয়াউর রহমান বলেন, এ জেলার ১২টি সাব-স্টেশনের আওতায় সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুৎহীনতায় রয়েছে। ৮৫টি খুঁটি ও ৯২টি পোল ক্ষতি হয়েছে। ৬২১টি স্পটে বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়েছে।

১০০টি স্পটে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে

খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের জিএম জিল্লুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে। ২৮ মে ভোর থেকেই কর্মীরা মাঠে নেমে পড়বেন। আশা করছি দুপুর ১২টার মধ্যে বৈদ্যুতিক লাইন সচল করা সম্ভব হবে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় ১৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়ের তীব্রতা ২৭ মে রাত পর্যন্ত চলমান ছিল। ২৮ মে সকাল থেকে আকাশ পরিচ্ছন্ন হতে পারে।

/এনএআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০৮:০০
উপকূলীয় এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ‘অন্ধকারে’
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার